শিবপুরে জাল নোটসহ যুবক আটক

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে ৭৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।বুধবার (২৮ জানুয়ারি) সকাল

2026-01-28T13:52:37+00:00
2026-01-28T13:52:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে জাল নোটসহ যুবক আটক
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৩৮)
X

নরসিংদীর শিবপুরে ৭৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় চৈতন্যা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত মোঃ ফয়সাল আহমেদ (২২) পলাশ উপজেলার বিএডিসি এলাকার জহির মিয়ার ছেলে। জানা যায়, ফয়সাল আহমেদ চৈতন্যা বাসস্ট্যান্ডে মাছ বাজার থেকে মাছ ক্রয় করে কৌশলে ১ হাজার টাকার একটি জাল নোট প্রদান করে।

এসময় মাছ ব্যবসায়ী আবুল হোসেন এর কাছে টাকাটা সন্দেহ হয়। পরে উপস্থিত জনগনের সহায়তায় আটকিয়ে তাকে তল্লাশি করে ৭৪ হাজার ৫০০ টাকার জাল নোট (নতুন) পাওয়া যায়। এর মধ্যে ১০০০, ৫০০ ও ২০০ টাকার নোট রয়েছে। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy