মুকসুদপুরে বিভিন্ন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত

মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন-২১৫) এলাকার মুকসুদপুর উপজেলার

2026-01-28T14:11:17+00:00
2026-01-28T14:11:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে বিভিন্ন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত
মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ১৯৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন-২১৫) এলাকার মুকসুদপুর উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে গত ২৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোহালা ইউনিয়নের বাটিকামারী, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং মোচনা ইউনিয়নের খাপুরা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট বাজারগুলোতে গিয়ে ব্যবসায়ীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্যপণ্যের মূল্য সরকারি নির্ধারিত দরে বিক্রির নির্দেশনা দেন।

বিশেষভাবে তিনি দোকান মালিকদের এলপি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০৬ টাকা দরে বিক্রি করার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কড়া ভাষায় সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনকে কেন্দ্র করে বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy