প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ২:২০ পিএম (ভিজিট : ৬৫)

X
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে ভাই ভাই টেইলার ও সেঞ্জুরি টেলার নামের দু'টি দোকান ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে আগুনের লাগে বলে এলাকার ব্যবসায়ীরা জানায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটে ভাই ভাই টেইলার থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, রাত পৌনে ১২ টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ছুটে আসি। আমাদের পাশের ভাই ভাই টেইলার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলতে পারব।
গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, দুই ঘন্টা পরে দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তদন্ত করে বলতে পারব কী কারণে আগুন লেগেছে।