মান্দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল

2026-01-28T21:49:50+00:00
2026-01-28T21:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৬৩)
X

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে দুই ট্রাক্টর চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ উত্তোলনের মূল অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলে এর সত্যতা প্রমাণিত হয়।

অভিযান চলাকালে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর তল্লাশি করা হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই চালককে আটক করা হয়। পরে মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অবৈধ মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় জড়িত মূল ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের মাধ্যমে যারা সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy