তালতলী আধুনিক দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর সদর উপজেলায় তালতলী আধুনিক দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

2026-01-28T22:01:29+00:00
2026-01-28T22:01:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলী আধুনিক দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ৪২২)
X

গাজীপুর সদর উপজেলায় তালতলী আধুনিক দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা মাঠে দিনব্যাপী জমজমাট এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

তালতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও আধুনিক মাদ্রাসার সভাপতি  আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন তালতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. রমজান আলী মেম্বার। 

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসুল্লী, প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন গাজীপুর সদর  উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জাতীয় পতাকা উত্তোলন করেন তালতলী কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম মুসল্লী, ক্রীড়া পতাকা উত্তোলন করেন উক্ত মসজিদ ও মাদ্রাসার উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বকুল ও তাইজুদ্দিন, একাডেমিক পতাকা উত্তোলন করেন মাদ্রাসার কমিটির সহ সভাপতি আব্দুল মজিদ ও শাহীন আলম, স্কাউট পতাকা উত্তোলন করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও জব্বার পালোয়ান, সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী আব্দুল হামিদ ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা পরিচালক মো. মনোয়ার হোসেন মুসুল্লী। 

অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম।

ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা সুপার এ কে এম অব্দুর রহমান, সদস্য শাজাহান চৌধুরী, মসজিদ কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আইয়ুব খান, তালতলী  ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন চাঁদ, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন মুসুল্লী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
 
নানা আয়োজনে দিনব্যাপী জমজমাট এই ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণে মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy