মুরাদনগরে ১৫ মাসেই আগের ২৫ বছরের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে: আসিফ মাহমুদ

কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,পাঁচবারের একজন সংসদ সদস্য ২৫ বছর ক্ষমতায় থেকেও যা

2026-01-29T11:46:19+00:00
2026-01-29T11:46:19+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মুরাদনগরে ১৫ মাসেই আগের ২৫ বছরের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে: আসিফ মাহমুদ
কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ১৮৮)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,পাঁচবারের একজন সংসদ সদস্য ২৫ বছর ক্ষমতায় থেকেও যা করে দেখাতে পারেননি, মাত্র ১৫ মাসেই তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে মুরাদনগরে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভোটকেন্দ্র দখল ও অর্থের বিনিময়ে ভোট কেনার সুযোগ বন্ধ করা গেলে মুরাদনগর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই দাঁড়িপাল্লাই আমার মার্কা।”

এ সময় তিনি ঘোষণা দেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পথসভায় জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী ইউসুফ সোহেল, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং এনসিপি উপজেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার।





  বিষয়:   আসিফ মাহমুদ  মুরাদনগর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy