প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম (ভিজিট : ৩৫৬)

X
নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান, মাদ্রাসাকে হাতের লেখায় নোয়াখালীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।
আল ইত্তিফাক ফাউন্ডেশন নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় শতভাগ পাশ ও টেলেন্টপুলে বৃত্তি অর্জন করায় এ সংবর্ধনা আয়োজন করে জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা কতৃপক্ষ।
বৃহস্পতিবার মাদ্রাসা অডিটোরিয়ামে মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গিয়াস উদ্দিন বিল্লাহ সোহেলের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিম উল্যাহ বশিরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্ ইত্তিফাক ফাউন্ডেশনের সভাপতি,বিশিস্ট ইসলামী বক্তা মাওলানা শিব্বির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ উল্যাহ যুবায়ের, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মাদ্রাসার সেক্রেটারি আবদুল অদুদ,সমাজ সেবক জহিরুল ইসলাম।
এ সময় মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় এবং দোয়া করা হয়।