প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম (ভিজিট : ৪০)

X
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, আমি কাজে বিশ্বাসী। জীবনের শেষদিন পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। সেদিন থেকে আজ পর্যন্ত মাধবপুর-চুনারুঘাটকে আধুনিক উপজেলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার সকালে তিনি মাধবপুরের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন।
তিনি আরও জানান, ১৯৯১ সালে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মনোনয়ন দিয়ে এলাকার মানুষের জন্য কাজ করার দায়িত্ব দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, সরকারি কোনো দায়িত্ব না থাকা সত্ত্বেও শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন।
ফয়সল বলেন, আমাদের সরকার Minority শব্দে বিশ্বাসী নয়। হিন্দু-মুসলমান সবাই সমান। সকল নাগরিক সমান মর্যাদা ভোগ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো দুই থেকে আড়াই হাজার টাকা নগদ বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের বিনা মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে।
তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আশ্বাস দেন, নির্বাচিত হলে আমার এলাকায় কোনো চাঁদাবাজি বা সন্ত্রাস থাকবে না।
এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।