প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম (ভিজিট : ৩২৩)

X
চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। রাস্তা বা যে কোন কাজের জন্য বরাদ্দের ৬০-৭০% লুটপাট হয়েছে। অর্থাৎ ৬০লাখ টাকার বরাদ্দ হলে সেখান থেকে ৪০ লাখ টাকা চুরি হয়েছে। এত বড় দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এক টাকাও দুর্নীতি হবে না।’
তিনি আরো বলেন, আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোহাগাড়া- সাতকানিয়াকে সিঙ্গাপুরের আদলে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটতলী মটর স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী,র নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনকে তৎপর থাকতে হবে, যাতে নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা না ঘটে। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম দলে দলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে আশ্রয় নিচ্ছে। তারা জামায়াতকে ভোট দিতে আগ্রহী বলে মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বিচ্ছিন্ন দূয়েকটি ঘটনা বাদ দিলে দেশের আইন শৃঙ্খলা খুবই চমৎকার, তাছাড়া ৫৪ বছরের ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালিন সরকার।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, জামায়াত নেতা ডক্টর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাসের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি রফিক দিদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।