নিখোঁজের তিন দিন পর ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর বেলাবো নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার

2026-01-30T17:00:55+00:00
2026-01-30T17:00:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজের তিন দিন পর ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ১১৫)
X

নরসিংদীর বেলাবো নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন বুধবার নিহতের ভাগিনা উমর ফারুক বাদী হয়ে বেলাবো থানায় একটি জিডি করেন।

নিহতের পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার খামারে কাজের জন্য দুই শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এসব কারণে ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ডোবায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে বেলাবো থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডির পর থেকেই পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ শনাক্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy