শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত: কর্নেল ইয়াসির আরফাত

থানচি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩১

2026-01-31T15:50:50+00:00
2026-01-31T15:50:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত: কর্নেল ইয়াসির আরফাত
থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ১১৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (৩১ জানুয়ারী ) সকাল ১০টায় ৩৮ বিজিবি কনফারেন্স রুমে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের  এসব তথ্য জানান ৩৮ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরফাত হোসেন, বিপিএমএস।


তিনি জানান, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় ৩৮ বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।


জোন কমান্ডার বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ৩৮ বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।


তিনি আরও জানান, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট যেকোনো অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারের মাধ্যমে সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করছে ৩৮ বিজিবি।


তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি সদস্যরা। বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি বান্দরবান সদর ও থানচি উপজেলায় মোট ১৬ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।


ঝুঁকি বিবেচনায় ৩৮ বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরের র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যা প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।


লে. কর্নেল ইয়াসির আরফাত হোসেন বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি বিশ্বাস করে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ রয়েছে।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ৩৮ ব্যাটালিয়নে জোন কমান্ডার লে: কর্নেল মো: ইয়াসির আরাফাত হোসেন (বিপিএমএস) আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


এ সময় ৩৮ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy