বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় না, বাস্তবায়নের রাজনীতি করে: অভি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, “আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট করে বলেছেন—এখনই যদি

2026-01-31T15:57:10+00:00
2026-01-31T15:57:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় না, বাস্তবায়নের রাজনীতি করে: অভি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৩২)
X

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, “আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট করে বলেছেন—এখনই যদি আমি আপনাদের ধোঁকা দিই, তবে পরবর্তীতে যখন আপনাদের কাছে আসবো, তখন কী বলে ভোট চাইবো?” এই বক্তব্য থেকেই প্রমাণিত হয় যে বিএনপি গণমানুষের দল, জনমানুষের দল। বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভুলায় না, প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতিই করে।

শনিবার (৩১ জানুয়ারি) ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

নাজমুল হাসান অভি বলেন, “দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে আমাদের একটি শরিক সংগঠন ছিল বাংলাদেশ জামায়াতে ইসলাম। ২০০১ সাল থেকে তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, আমাদের সঙ্গে হেঁটেছে। অথচ এখন তারাই আমাদের ফ্যাসিস্ট ও গণতন্ত্রের শত্রু ,এই পর্যায়ই কিছু একটা বলছে তারা।"

তিনি আরও বলেন, “আমার প্রশ্ন-আমরা যদি গণতন্ত্রের শত্রু হয়ে থাকি, তবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে সরকারে তারা আমাদের সঙ্গে ছিল এবং তাদের দুইজন মন্ত্রী ছিল, তখন তারা কেন পদত্যাগ করেননি? এখন তারা বলে, আর কোনো ফ্যাসিস্ট সরকারের হাতে দেশ তুলে দিতে চায় না। আমরা যদি ফ্যাসিস্ট হই, তবে সেই সরকারের অংশীদার হিসেবে তারাও তো ছিল,স্বং তারাও তো ফ্যাসিস।"

অভি বলেন, “মোনাফিকি চরিত্র প্রদর্শন না করে গণমানুষের কাছে যান। জনগন যদি আপনাদের ভালো বলে আপনাদের প্রতি আস্তা-সমর্থন থাকে তবে আপনাদের প্রতীকে ভোট দিবে। আর যদি আমাদের প্রতি আস্তা,ভালোবাস ও সমর্থন থাকে তবে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করে মানুষের জন্য কাজ করবে।

পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, সুয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজ পাঠান, ছাত্রদল নেতা রিজভীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy