শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সক্রিয় বোদা থানার পুলিশ

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা থানা পুলিশ নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

2026-01-31T16:01:27+00:00
2026-01-31T16:01:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সক্রিয় বোদা থানার পুলিশ
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা থানা পুলিশ নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচনী আমেজের মধ্যে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা প্রশাসন। 

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিকের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা নির্বাচনকে ঘিরে নিয়মিত টহল, নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনী এলাকাজুড়ে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ভোটারদের আস্থা অর্জনে কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার দুপুরে এ বিষয়ে বোদা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসবকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। 

এলাকাবাসীর প্রত্যাশা, বোদা থানা পুলিশের এই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy