ভোটদানের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে: আসিফ মাহমুদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ১২ ফেব্রুয়ারি শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-01-31T18:42:21+00:00
2026-01-31T18:42:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটদানের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে: আসিফ মাহমুদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৬১৩)
X

আগামী ১২ ফেব্রুয়ারি শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এনসিপির নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে কীভাবে দেশ পরিচালিত হবে। এ দিন শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে সারা দেশের মানুষ মুখিয়ে আছে।’

তিনি বলেন, ‘ভালুকায় ভূমি দখল হচ্ছে, বন উজাড় করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। কিন্তু শিল্প-কারখানাতে স্থানীয়দের কর্মসংস্থান হচ্ছে না। ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশীদ খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টার প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy