গাংনীতে প্রবাসির বাড়ি থেকে ককটেল এবং চিরকুট উদ্ধার

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীর সহগলপুর গ্রামের মিঠুন হোসেন নামের এক প্রবাসির বাড়ির সামনে থেকে ২টি ককটেল এবং চিরকুট উদ্ধার করা

2026-02-01T11:49:50+00:00
2026-02-01T11:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে প্রবাসির বাড়ি থেকে ককটেল এবং চিরকুট উদ্ধার
গাংনী(মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৪৬)
X

মেহেরপুরের গাংনীর সহগলপুর গ্রামের মিঠুন হোসেন নামের এক প্রবাসির বাড়ির সামনে থেকে ২টি ককটেল এবং চিরকুট উদ্ধার করা হয়েছে। হাতে লেখা চিরকুটে মোবাইল নাম্বার দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। আজ রোববার ভোরে ককটেল ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী মিঠুন হোসেন বাড়ি নির্মান করছেন। ওই বাড়ির গেটের সামনে আজ ভোরে ককটেল ও চিরকুট দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো ২টি ককটেল এবং হাতে লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ। ককটেলে দুটি পানি-বালু ভর্তি নিরাপদ পাত্রে করে থানায় নেওয়া হয়।

 
চিরকুটে সারমর্ম ছিল- মিঠুন আলী সুন্দর বিল্ডিং নির্মান করছেন তাই মিষ্টি খাওয়ার জন্য দেড় লাখ টাকা দিতে হবে নয়তো বিল্ডিং হারাতে হবে।

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস বলেন, বিষয়টি তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy