উজিরপুরে বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

2026-02-01T14:06:13+00:00
2026-02-01T14:17:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উজিরপুরে বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ২:১৭ পিএম  (ভিজিট : ৮৮)
X

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের পুত্র এবং পেশায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৬১০৫) বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।




  বিষয়:   বরিশাল  গ্রামীণ ব্যাংক  উজিরপুর  নিহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy