কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা

2026-02-01T15:58:46+00:00
2026-02-01T15:58:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৬০)
শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করল উপজেলা প্রশাসন।
X

শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করল উপজেলা প্রশাসন।

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্যাসহ অন্যান্যরা।

জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল উপজেলা, জেলা ও খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশাল বিভাগকে পরাজিত করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। জাতীয় পর্যায়ে চূড়ান্ত চার দলের মধ্যে স্থান করে নিয়ে একটি ম্যাচে জয়লাভের মাধ্যমে দলটি তৃতীয় স্থান অর্জন করে।

বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা তৌহি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy