হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম আপডেট: ০১.০২.২০২৬ ৫:১১ পিএম (ভিজিট : ৩১৬)

X
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাসপাতাল মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে সড়ক পরিবহন আইন ও পৌর ট্রেড লাইসেন্স না থাকার কারণে মোট ৩,৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত আইন অনুযায়ী সড়ক পরিবহন আইন বিধিমালা ২০১৮-এর ধারা ৬৬ অনুযায়ী জরিমানা করেন।
এ সময় হরিণাকুণ্ডু থানার মোঃ রবিউল ইসলাম, বিজিবি ও অন্যান্য সঙ্গীয় ফোর্স, সার্টিফিকেট সহকারি মোঃ রাসেল হোসেন উপস্থিত ছিলেন।