জামালপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

জামালপুর (ইসলামপুর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

2026-02-01T17:00:28+00:00
2026-02-01T17:00:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা
জামালপুর (ইসলামপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ২৪২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় বটতলা বাজারে এ সভার আয়োজন করা হয়।

প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি, সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা সেলিম মিয়া প্রমুখ।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy