শেরপুরে রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন জামায়াত আমির

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে জামায়াত নেতা নিহত রেজাউল করিমের শিশুসন্তানকে কোলে নিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.

2026-02-01T17:47:34+00:00
2026-02-01T18:02:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন জামায়াত আমির
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৬:০২ পিএম  (ভিজিট : ১১৭)
X

শেরপুরে জামায়াত নেতা নিহত রেজাউল করিমের শিশুসন্তানকে কোলে নিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ (১ ফেব্রুয়ারি) রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহত রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন। কান্না বিজড়িত কন্ঠে মোনাজাত করেন ড. শফিকুর রহমান। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

কবর জিয়ারতের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। ঘটনার চার দিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। তাঁর সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির রোববার বেলা ১১টায় গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। পরে ড. শফিকুর রহমান শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এদিকে দীর্ঘদিন পর তাঁর শেরপুর সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ঘিরে সকাল থেকেই শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জমায়েত হতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

জনসভা ঘিরে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে, গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা, র‍্যাব ও বিজিবির সদস্যদের কড়া অবস্থানে দেখা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy