ভোলায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ডের প্রেস ব্রিফিং

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড প্রেস ব্রিফিং করেছে।রবিবার (১ ফেব্রুয়ারি)

2026-02-01T18:38:33+00:00
2026-02-01T18:38:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভোলায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ডের প্রেস ব্রিফিং
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৫৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড প্রেস ব্রিফিং করেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দৌলতখান থানার সরকারি আবু আব্দুল্লাহ কলেজে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন দক্ষিণ জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি যাতে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ২৮ দিনব্যাপী দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, দক্ষিণ জোনের আওতায় ভোলা জেলার ১১টি উপজেলার ১১৫টি ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি, টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টি করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান করা হবে এবং জনগণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy