সাদুল্লাপুরে নদী থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নদী থেকে নিখোঁজের প্রায় একদিন পর সৌদি প্রবাসী ইউনুস আলী (৪৫) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার

2026-08-07T17:05:37+00:00
2026-08-07T17:05:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরে নদী থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৮)
মরদেহ উদ্ধার
X

মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নদী থেকে নিখোঁজের প্রায় একদিন পর সৌদি প্রবাসী ইউনুস আলী (৪৫) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০ টায় রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় উপজেলার নলেয়া নদীতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তার মরদেহ  উদ্ধার করা হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম চলছে।

নিহত ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান (ঝাউলার বাজার) সংলগ্ন নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। কয়েকদিন হলো তিনি ছুটিতে বাড়িতে এসেছেন।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে ইউনুস আলী শখের বসে ঝাঁকি জাল নিয়ে পার্শ্ববর্তী নলেয়া নদীতে মাছ ধরতে যান।সেই থেকে সারাদিন তিনি বাড়িতে ফিরে না আসেননি।এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।

এরই মধ্যে খবর পেয়ে সাদুল্লাপুর ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান চালাতে থাকে। এসময় নদীর তীরে কয়েক গ্রামের শত শত মানুষ ভিড় করেন।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ প্রবাসীকে উদ্ধারে আমরা বৃহস্পতিবার রাত থেকেই কাজ শুরু করি। শুক্রবার সকালে রংপুরের ডুবুরি দল ও স্থানীয় জনগণের সহযোগিতায় ইউনুস আলীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy