নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে: ড. মোশাররফ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন

2026-02-01T18:59:35+00:00
2026-02-01T18:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে: ড. মোশাররফ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৯১)
X

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল। অতীতে দেশ পরিচালনায় বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং ক্ষমতায় থাকাকালে দেশ ও জনগণের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, মানুষ তখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ছিল। এ কারণেই জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও দরিদ্র পরিবারের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতোমধ্যে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে এসব গণমুখী কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, একটি দল ১৯৭১ সালে স্বাধীনতার চরম বিরোধিতা করেছিল, অথচ এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে এবং তাদেরকে ভোট দিলে পুরস্কার পাওয়া যাবে বলে অপপ্রচার চালাচ্ছে, যা পবিত্র কুরআন ও সুন্নাহবিরোধী এবং ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।

গণসংযোগ ও পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলায় যুগান্তকারী উন্নয়ন করেছেন। অথচ গত ১৬ বছরে এসব এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আহ্বান জানান এবং বলেন, সরকার গঠিত হলে ইনশাআল্লাহ ড. মোশাররফ হোসেন এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করবেন।

সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মোস্তফা ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউছার আলম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. পাভেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর ভূঁইয়া।

এদিকে প্রচারণার ১১তম দিনে রোববার দাউদকান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় প্রচারণায় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy