কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : আবুল কালাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, ধানের শীষ নিয়ে দেশ-বিদেশে

2026-02-02T10:44:41+00:00
2026-02-02T10:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : আবুল কালাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ এএম   (ভিজিট : ৫৭)
X

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, ধানের শীষ নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীরা অতীতেও ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর রহমতে কিছুই করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় হবে, এ বিজয় কেউ ঠেকাতে পারবে না। 

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়িয়া ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি একই দিনে লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন স্থানে উঠান বৈঠক নির্বাচনী ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
 
এসব সভায় আবুল কালাম আরও বলেন, বিএনপি একটি ভালো দল, উন্নয়নের দল এ কারণে মানুষ বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিবে, কিন্তু আরেকটি দল আছে তাদের ভোট দিবেনা কেন এই জবাবটা আমিই বলে দিচ্ছি, ‘১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে নামেন, ঠিক ওই মুহুর্তে একটি দল পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে এই বাংলাদেশের মা-বোনদের তুলে দিয়েছিল। এটা হলো সেই দল কোন লজ্জায় তারা দেশ শাসন করতে চায়, তাদের প্রশ্ন করবেন ৭১ সালে তোমাদের আচরণ কি ছিল এ দেশের প্রতি। এই দেশের প্রতি তোমাদের কি ভালোবাসা ছিল ? কি দিয়েছো এ দেশের জন্য ? নিজেদের আখের গুছাইছে। দেশ শাসন করার কি অভিজ্ঞতা আছে তাদের আমি জানতে চাই।   

তিনি আরও বলেন, তারা আমাদের সঙ্গে  নির্বাচন করে কিছু আসন পাইছে ভাই হিসেবে ঐক্য করছি, অস্বীকার করব না, এরা দুইটা আসনে জিতছে আমাদেরকে সাথে নিয়ে এবার ঠেলা সামলাও  দেখ জনগণ তোমাদেরকে কি দেয়?  তারা বেহেশত বিক্রি করবে, আপনার আইডি কার্ড নেয়, বিকাশের নম্বর নেয়, আপনারা যদি কেউ দিয়ে থাকেন তাহলে থানায় সাধারণ ডায়রি করেন। 

আমরা আপনাদের কাছে প্রমানিত, এই দল শহীদ জিয়াউর রহমানের দল বেগম খালেদা জিয়ার দল, এই মার্কা আমাদেরকে জিয়াউর রহমান দিয়েছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ের মহা নায়ক ছিলেন। এই ধানের শীষ মার্কা তাঁর। আগামী ১২ ফেব্রুয়ারি এই মার্কায় ভোট দিবেন। 

জনসভায় আরও বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy