প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম (ভিজিট : ৭৬)

X
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর পোরশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অবস্থান ও বিক্ষোভে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত রয়েছে। দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।