প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম (ভিজিট : ৩৫)

X
নওগাঁর পোরশায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বালিয়াচান্দা গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে একই দিন সন্ধ্যা ৭টায় স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জাতীয় পতাকায় তাকে সম্মান জানানো হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।