বরিশালে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার চিহ্নিত ইয়াবা বিক্রেতা ফারুক উকিলকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক

2026-02-02T13:21:57+00:00
2026-02-02T13:21:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৭৬)
X

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার চিহ্নিত ইয়াবা বিক্রেতা ফারুক উকিলকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গৌরনদীর চাঁদশী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ফারুক উকিলকে (৪৫) আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত ফারুক উকিল দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। গত তিন মাস পূর্বে তাকে একটি মাদক মামলায় পুলিশ আটক করে।

পরবর্তীতে জামিনে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পরে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy