আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী 'আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে' উৎসব ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও

2026-02-02T20:49:57+00:00
2026-02-02T20:49:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২৮৪)
X

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী 'আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে' উৎসব ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবস্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। 

সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে জন্য এসব খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে এবং শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী মনি ও সহকারী শিক্ষক তারা মোহন বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবি-রাজা, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সাবেক সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে করতালি ও আনন্দধ্বনিতে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। 

এদিকে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আফরিন জান্নাত আদিবা শ্রেষ্ঠ স্কাউট, উপস্থিত বক্তৃতায় ৭ম শ্রেণীর রিয়াদুল সালেহীন ও বাংলা রচনা প্রতিযোগিতায় ৮ম (ক) শ্রেণীর রায়হান শামস বিভাগীয় পর্যায় চাম্পীয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করায় তাদেরকে বিদ্যালয়ের পক্ষে বিশেষ সম্মামনা স্মারক তুলে দেওয়া হয়।

সার্বিকভাবে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy