মান্দায় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি)

2026-02-02T21:21:39+00:00
2026-02-02T21:21:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৮৫)
X

নওগাঁর মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিস নওগাঁর আয়োজনে এবং মান্দা উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর নওগাঁ জেলা উপ-অধিনায়ক মেজর রাসেল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মুত্তালিব, মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখতার জাহান সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা সার্কেলের  সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন,মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম, বাংলাদেশ সেনাবাহিনীর মান্দা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শুভ এবং মান্দা উপজেলা বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল আউয়াল।

উল্লেখ্য, ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনটি ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট জনসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৫৮৮ জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৬৪৩ জন, নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

মান্দা উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ৬৮টি, গুরুত্বপূর্ণ ৪৩টি এবং অতি গুরুত্বপূর্ণ ৩৬টি। মোট ভোটকক্ষ (বুথ) সংখ্যা ৭৩৬টি।

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার রয়েছেন ১১৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৩৬ জন এবং মোট ভোটগ্রহণ কর্মকর্তা ২ হাজার ৩২৫ জন।

প্রশিক্ষণে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy