বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর বাউকাঠী গ্রাম থেকে রিমা আক্তার আনুমানিক বয়স (৩০) নামের এক গৃহবধু নিখোঁজ

2026-02-03T15:00:17+00:00
2026-02-03T15:00:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ১৫০)
X

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর বাউকাঠী গ্রাম থেকে রিমা আক্তার আনুমানিক বয়স (৩০) নামের এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে ফজরের নামাজের সময় তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রিমা আক্তার উত্তর বাউকাঠী গ্রামের আক্কাস হাওলাদারের মেয়ে। তাঁর মায়ের নাম হোসনেয়ারা বেগম। পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ স্বামী মজলু তালুকদার ও তাঁদের দুই কন্যাসন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। কয়েক দিন অবস্থানের পর ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে নিজের ব্যবহৃত একটি বোরকা নিয়ে তিনি বাড়ি থেকে চলে যান।

রিমা আক্তারের ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৩০৪২৮১৪৮৩ ও ০১৮৩৩০৫৮০২৫) বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর মা হোসনেয়ারা বেগম ও স্বামী মজলু তালুকদার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি। এদিকে দুই শিশু কন্যা মায়ের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১৪০৯।

নিখোঁজ রিমা আক্তারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বামী মজলু তালুকদার। যদি কোনো ব্যক্তি তাঁর খোঁজ পেয়ে থাকেন ০১৭১৮০০২৫৭৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy