চট্টগ্রাম- ১৩ আসনের ১১ দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচনী প্রচারণা স্থগিতের ঘোষণা দেয়ার দুই দিন পর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত

2026-02-04T13:36:09+00:00
2026-02-04T13:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম- ১৩ আসনের ১১ দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ১২৪)
X

নির্বাচনী প্রচারণা স্থগিতের ঘোষণা দেয়ার দুই দিন পর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথ সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক।

সংবাদ সম্মেলনে জুবাইরুল আলম মানিক বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁদগাঁও) আসনে জোটের সিদ্ধান্ত ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়ে আগের সংবাদ সম্মেলন করা হয়। ‘এর সঙ্গে চট্টগ্রাম-১৩ আসনের কোনো সম্পর্ক নেই। বিভ্রান্তি এড়াতে আমরা সেদিন লিখিত প্রেসবিজ্ঞপ্তি দিয়েছিলাম।তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম প্রেসবিজ্ঞপ্তির বক্তব্যের বাইরে গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করেছে।  তিনি বলেন ‘আমরা কোথাও জামায়াতে ইসলামীর সঙ্গে সমন্বয়হীনতার কথা বলিনি। অথচ সেটিই সংবাদে তুলে ধরা হয়েছে।’

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি পেশাদারিত্ব বজায় রেখে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে  ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী  বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিব্রত নই।  আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি। আমাদের ছেলে আমাদের কাছেই ফিরে এসেছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আব্দুল গণি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মনির আশরাফ, এনসিপির আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী জাফরুল ইসলাম চৌধুরীসহ উভয় দলের অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম-৮ আসনে জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ১১ দলীয় জোটের প্রার্থীর প্রচারণা কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy