থানার ভেতর ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা‌ চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এ‌ ঘটনার পরপরই গোমস্তাপুর বাজার মোড়ে‌ আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

2026-02-04T15:57:35+00:00
2026-02-04T15:57:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে থানার ভেতর ককটেল বিস্ফোরণ!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা‌ চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এ‌ ঘটনার পরপরই গোমস্তাপুর বাজার মোড়ে‌ আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে থানার প্রধান ফটকের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একই সময় গোমস্তাপুর বাজারে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মধ্যরাতে থানার প্রধান গেটের ভেতরে কে বা কারা ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। বস্তুটির বিস্ফোরণে বিকট শব্দের সৃষ্টি হয়। বিস্ফোরণস্থল থেকে স্কচটেপ এবং জর্দার কৌটার বিচ্ছিন্ন অংশ আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে গোমস্তাপুর বাজারে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ওসি আব্দুল বারিক বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ধরতে রাতে থেকে অভিযানে নেমেছে পুলিশ। 




  বিষয়:   ককটেল  বিস্ফোরণ  গোমস্তাপুর  থানা  পুলিশ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy