পরীমনি স্পষ্ট করলেন রাজের সঙ্গে বিচ্ছেদে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

পরীমনি জানিয়েছেন, শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। বোঝাপড়ার পার্থক্যের কারণে সংসার ভেঙেছে এবং রাজ নিজের ওপর বিশ্বাস রাখবেন বলে তিনি আশা করছেন।

2026-02-04T15:41:40+00:00
2026-02-04T15:41:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজের সঙ্গে বিচ্ছেদে তৃতীয় পক্ষের হাত? কী বলছেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ২৭১)
X

ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমনি ও শরীফুল রাজ। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য জীবনের ইতি টানার পর প্রায় তিন বছর পার হয়ে গেল। তবে সময় যতই গড়িয়েছে, তাঁদের বিচ্ছেদ ঘিরে প্রশ্ন কমেনি। 

তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে দীর্ঘদিনের সেই কৌতূহলের জবাব দিলেন অভিনেত্রী পরীমনি।

কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ, সংসার ভাঙন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তৃতীয় পক্ষের প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে জানেই না। কিংবা কারও চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও জানে না।’


বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমনি। তাঁর ভাষ্য, ‘আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল কথা।’ এ প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও স্পষ্ট করেন তিনি। পরীমনি বলেন, ‘আমি চাই, রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।’


২০২২ সালের জানুয়ারিতে পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শরীফুল রাজ। একই সঙ্গে জানান, তাঁদের বিয়ের কথাও। পরীমনিও তখন নিশ্চিত করেন যে তিনি মা হতে চলেছেন এবং সন্তানের বাবা শরীফুল রাজ। তাঁদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ে হয়। পরের বছর ১০ আগস্ট জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।


বিচ্ছেদের পরও দুজনই নিজেদের মতো করে আছেন। অভিনয় করছেন। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তিনি অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’। নিরবের সঙ্গে ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা থাকলেও পরিচালক কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। সামনে তাঁর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’, ‘জীবন অপেরা’ এবং নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিলা নূর ও বিদ্যা সিনহা মিম।




  বিষয়:   পরীমনি  শরীফুল রাজ  বিচ্ছেদ  তৃতীয় পক্ষ  শাহীম মুহাম্মদ রাজ্য  ফিল্ম খবর  বাংলাদেশি অভিনেত্রী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy