প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৫৭৫)

X
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার চক্রধা ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ শুরু করেন। তিনি চক্রধা ইউনিয়ন এর সোনাকুড়া সিএন্ডবি বাজার, বাড়ৈগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠ, লাকুশী আঠারদিয়া স্কুল, চান্দের টেক, ভাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বইলাব, মোহরপাড়া স্কুল মসজিদ সংলগ্ন মাঠ, নিনগাঁও বাজার, পাগলার টেক ও বিলসরন রহিমের বাড়ীতে উঠান বৈঠক করেন।
এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, শিবপুর বাসীর উন্নয়নই আমার লক্ষ্য। আমি শিবপুরবাসীকে দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শিবপুর গড়তে চাই। আপনারা একদিন কষ্ট করে ধানের শীষ মার্কায় ভোট দিন, আমি আপনাদের জন্য পাঁচ বছর পাহারাদার হয়ে থাকব।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক মাহবুব খান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মুনসুর আহমেদ, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া, উপজেলা জাসাসের সদস্য সচিব মাহবুব খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি টিটু মৃধা, ছাত্রনেতা ইমরান খান প্রমুখ।