প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ৯৮)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) ১১ দল সমর্থিত জোটের জামায়াত ইসলামী প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক আবু তালেব মন্ডল নিজেই ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে ঈশ্বরদী-আটঘরিয়ার অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নের মাধ্যমে রেলগেটে ফ্লাইওভার ব্রীজ নির্মাণ অথবা আন্ডারপাস তৈরী, বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ। শিক্ষাও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আটঘরিয়াতে আধুনিক মানের কৃষি কলেজ ও ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন, ঈশ্বরদী-আটঘরিয়া সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরন, খেলাধুলার জন্য দুই উপজেলায় আধুনিক মানের স্টেডিয়াম নির্মানসহ আধুনিক কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নসহ নানারকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও পদ্মার ভাঙ্গনরোধে গাইড বাঁধ নির্মানের ব্যবস্থা করা, মাদক-সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করাসহ মোট ৪৮ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গোলাম রাব্বানী জোবায়ের খানের সঞ্চালনায় ইশতেহার ঘোষনা ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ড.নুরুজ্জামান প্রামানিক, আটঘরিয়া উপজেলার সাবেক আমীর মাওলনা আমিরুল ইসলাম, পৌর আমীর গোলাম আজম খান প্রমুখ।