প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ এএম (ভিজিট : ১৬১)

X
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশদলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক আলী আছগার(দাঁড়িপাল্লা)ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার ব্যবসায়ীদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট-২০২৬খ্রিঃ-এ জনাকীর্ণ পরিবেশে মতবিনিময় ও আলোচনা করেছেন।
বুধবার(৪জানুয়ারি)রাত ৮টায় ভাঙ্গুড়া সরকারি খাদ্যগুদাম গেইট চত্বরে ভাঙ্গুড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও বাহার ইলেকট্রোনিকের সত্বোধিকারী আলহাজ্ব মো.হাফিজ উদ্দিন বাহারের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিচালনায় মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রিঃ-এ দাঁড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন, দশদলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আলী আছগার।তিনি তার বক্তব্যে বলেন,পাবনা-৩ আসনের মানুষ দীর্ঘদিন যাবত অবহেলিত ও বঞ্চিত। ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার দুটির ব্যবসায়ী কেন্দ্রিক সমস্যার সমাধানের কথা উল্লেখ করেন। জামায়াত ক্ষমতার রাজনীতি করে না, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশে দীর্ঘদিন ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষ আজ দিশেহারা। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, নৈতিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করবে।তিনি ব্যবসায়ীদের বলেন, আপনারই দেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের মূলভিত্তি।
মতবিনিময় সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এস এম সোহেল, উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলা মহির উদ্দিন,ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবর রহমান,অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. হাফিজ উদ্দিন বাহার,ভাঙ্গুড়া ইউপি জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যক্ষ আহমেদ হালিম মাযহার নূর, ব্যবসায়ী মো.হাফিজুল ইসলাম,ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, পাবনা চেম্বার অফ কমার্সের পরিচালক ইমামুর রহমান,বড়াল ফাউন্ডেশনের ঢাকাস্থ সমিতির সভাপতি অধ্যক্ষ এম এম রুহুল আমিন প্রমূখ।