ধামরাইয়ে ১৪৭ ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৩টি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে

2026-02-05T12:06:32+00:00
2026-02-05T12:06:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ১৪৭ ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৩টি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ৩৯৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৪৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-২০ সংসদীয় ১৯৩ নম্বর আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭১০টি। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন।

প্রশাসনের তথ্যমতে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো হলো- চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামীয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এস এম সাদিকুর রহমান জানান, অতীতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান ও ভোটকেন্দ্র দখলের আশঙ্কা বিবেচনায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও খান মোহাম্মদ সালমান হাবিব বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেউ ভোট বানচালের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি সংযুক্ত- উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়, ধামরাই





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy