আশুলিয়ার হত্যাকাণ্ডে সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় একজনকে জীবিত রেখে ছয়জনকে পোড়ানোর এবং অন্য একজনকে হত্যার দায়ে সাবেক এমপি মুহাম্মদ

2026-02-05T13:37:27+00:00
2026-02-05T13:53:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আশুলিয়ার হত্যাকাণ্ডে সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১:৫৩ পিএম  (ভিজিট : ১২৬)
X

ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় একজনকে জীবিত রেখে ছয়জনকে পোড়ানোর এবং অন্য একজনকে হত্যার দায়ে সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সাতজনকে যাবজ্জীবন, দুইজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং একজনকে ক্ষমা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ও চিফ প্রসিকিউটরের মাধ্যমে। মামলার ১৬ আসামির মধ্যে সকালেই আট জনকে আদালতে হাজির করা হয়। পলাতক আসামিদের মধ্যে ছিলেন সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা।

মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১২ জানুয়ারি। মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়, এরপর আসামিপক্ষের সাফাই ও প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এই ঘটনায় শহীদ হন সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম।

মামলায় অভিযোগ গঠন করা হয় ২০২৫ সালের ২১ আগস্ট। শুরুতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy