নলছিটিতে জেলেদের মা‌ঝে বকনা বাছুর বিতরণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর

2026-02-05T14:59:21+00:00
2026-02-05T15:15:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে জেলেদের মা‌ঝে বকনা বাছুর বিতরণ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৩:১৫ পিএম  (ভিজিট : ২০০)
বকনা বাছুর বিতরণ করা হচ্ছে
X

বকনা বাছুর বিতরণ করা হচ্ছে


ঝালকাঠির নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার (৫ ফেব্রুয়া‌রি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়‌ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. আনিসুজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, মৎস্য বীজ উৎপাদন খামার ঝালকাঠি সদরের খামার ব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুস মিয়া এবং নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইয়্যেদা।

বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিকল্প আয়ের পথ তৈরি হবে। পাশাপাশি দেশীয় মাছ ও জলজ সম্পদ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রকল্প।

অনুষ্ঠান শেষে উপকারভোগী জেলেদের হাতে আনুষ্ঠানিকভাবে বকনা বাছুর তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy