উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপি যুগান্তকারী কর্মসূচি দিয়েছে: অধ্যাপক ডা. আনোয়ারুল হক

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

2026-02-05T15:16:35+00:00
2026-02-05T15:16:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপি যুগান্তকারী কর্মসূচি দিয়েছে: অধ্যাপক ডা. আনোয়ারুল হক
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ১৫৫)
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক
X

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপি যুগান্তকারী ও বৈপ্লবিক কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ১২নং মদনপুর ইউনিয়নের নামজখানা প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনকল্যাণ ও দেশের উন্নয়নে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে আন্দোলন করেছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কৃষক, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের জন্য বাস্তবসম্মত কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহী প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy