প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ৫২)

X
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ রমজান আলী রনি (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের শেখ ফরিদ উদ্দিনের ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ১০৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।