শান্তিগঞ্জে শাহীনুর পাশা চৌধুরীর গণসংযোগ ও উঠান বৈঠক

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর

2026-02-05T17:34:30+00:00
2026-02-05T17:34:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে শাহীনুর পাশা চৌধুরীর গণসংযোগ ও উঠান বৈঠক
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৮১)
X

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকশা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন তিনি। 

বুধবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর পয়েন্টে গণসংযোগ শেষে উঠান বৈঠক করেন এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। পরে সন্ধ্যা ৭ টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। পরে রাত সাড়ে ৯টায় পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের বৈঠক খানায় রিকশা প্রতীকের সমর্থনে গ্রামবাসীর আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি। রাত সাড়ে ১০টায় পশ্চিম পাগলা ইউনিয়নের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত তাফসীরুল কোর আন মাহফিলে বক্তব্য দেন মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ,  সুনামগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহ সভাপতি ক্বারী মুহিব্বুল হক আযাদ, সহ সভাপতি ক্বারী হোসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আবুল বশর জুবায়ের, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ সবুজ, কার্যনির্বাহী সদস্য মাওলানা আবুল হাসনাত, পাথারিয়া ইউনিয়নের সভাপতি কাজী মাওলানা আব্দুল আলী, সহ সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ জুনায়েদ কবির, প্রবীন মুরুব্বী মুক্তার আলী, হেরন মিয়া, আব্দুল মোমিন, জামাত নেতা হাফিজ শফী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা মনিরুল ইসলাম সহ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy