ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন: মহাপরিচালক

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ

2026-02-05T17:40:21+00:00
2026-02-05T17:40:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন: মহাপরিচালক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকল সদস্যকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আনসার-ভিডিপি একমাত্র বাহিনী যাদের নিয়মিত সদস্য নেই। তারা সাধারণত সমাজে স্বাভাবিক জীবনযাপন করে এবং কেবল রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবিকা ছেড়ে দায়িত্ব পালনে এগিয়ে আসে। প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক আয়োজন করা হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, নির্বাচনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে। নির্বাচনের দিন কোনো অনিয়ম বা সমস্যা রিপোর্ট করা হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি জানান, সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা উপজেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy