জামায়াত নির্বাচিত হলে হিন্দু ভাই-বোন ও মায়েরা নিরাপদে থাকবে: অধ্যক্ষ আব্দুল আলীম

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, জামায়াত নির্বাচিত

2026-02-05T17:51:22+00:00
2026-02-05T17:51:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত নির্বাচিত হলে হিন্দু ভাই-বোন ও মায়েরা নিরাপদে থাকবে: অধ্যক্ষ আব্দুল আলীম
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৫৯)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে এক নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, জামায়াত নির্বাচিত হলে হিন্দু ভাই-বোন ও মায়েরা তাদের ইজ্জত ও সম্ভ্রম নিয়ে নিরাপদে বসবাস করতে পারবেন, যেমন একটি শিশু তার মায়ের কোলে নিরাপদ থাকে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ১নং তেলিগাতি ইউনিয়ন পরিষদ মাঠে এবং সন্ধ্যা ৭টায় বণগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াত ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, লুটতরাজ, চাঁদাবাজি, জমি দখল, ঘের লুট ও সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠনের সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে। জনগণ আর লুটেরাদের হাতে নেতৃত্ব দেখতে চায় না; সাধারণ মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী দিনে এ জনপদের নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল। কিন্তু ১৭ বছর ধরে যারা জনগণকে অভুক্ত রেখেছে, তারা সেই স্বপ্ন ভঙ্গের পাঁয়তারা করছে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের দোসরদের মনোনয়ন দিয়ে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যা মোরেলগঞ্জ-শরণখোলার ত্যাগী বিএনপি নেতাকর্মীদের প্রতিও অবিচার।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ সবাই মিলে মোরেলগঞ্জ-শরণখোলাসহ পুরো বাংলাদেশকে নিরাপদ জনপদে পরিণত করা হবে। ন্যায় ও ইনসাফ কায়েম করে সকল ধর্মের মানুষের জান-মাল ও ইজ্জতের হেফাজত নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ সুলতান, পৌর জামায়াত নেতা মাস্টার রেজাউল করিম, মাস্টার দিলীপ কুমার, অ্যাডভোকেট মহিবল্লাহ তালুকদার, ছাত্র নেতা ইমরান হোসেন ও শিবির নেতা নাজমুস সাকিব প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy