নবম পে স্কেলের দাবিতে হরিণাকুন্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

হরিণাকুন্ডু প্রতিনিধি

সারাবাংলা

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ

2026-02-05T17:48:46+00:00
2026-02-05T17:48:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবম পে স্কেলের দাবিতে হরিণাকুন্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন
হরিণাকুন্ডু প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২৭১)
X

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দোয়েল চত্বরে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউএনও অফিসের প্রধান সহকারি ও সরকারি কর্মচারী সামন ভাই পরিষদের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন। 

এসময় আরও বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ সভাপতি ওহিদুজ্জামান ওহিদ, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, মেয়ের ভাই সদস্য মোঃ জিয়াউল হক জিয়া, মোহাম্মদ বাবুল আক্তার, সঞ্চালনা করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন।  

বক্তারা আজকের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ-এর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy