লক্ষ্মীপুরে বিএনপির দেড়শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপের্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড়শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির

2026-02-05T18:56:26+00:00
2026-02-05T18:56:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে বিএনপির দেড়শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
স্টাফ রিপের্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৫১)
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড়শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরন করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান এর সভাপতিত্বে এতে নবাগতের শুভেচ্ছা প্রদানসহ দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট মাহির হাছান প্রমুখ।

যোগদানকৃতরা হলেন-লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা, বাঙ্গাখা ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাবে সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী। 


এ সময় জামায়াতে যোগদানকারী কয়েকজন বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।”

শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণরাসহ বিভিন্ন বয়সী লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy