টঙ্গীতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভায় পূর্ব থানার জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে

2026-02-06T18:20:35+00:00
2026-02-06T18:25:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
সাইফুল খানের নেতৃত্বে
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৬:২৫ পিএম  (ভিজিট : ১৭২)
X

গাজীপুরের  টঙ্গীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভায় পূর্ব থানার জাতীয় পার্টির  সভাপতি সাইফুল ইসলাম খান শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

 টঙ্গীর টিএনটি এলকায় জাতীয় পার্টির সাইফুল খানের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন তারা ।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন সরকার।

যোগদানকৃতদের উদ্দেশ্যে প্রধান অতিথি সালাহ উদ্দিন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদের ও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবানে ভূমিকা রাখবেন।

সদ্য যোগদানকারী সাইফুল ইসলাম খান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে থেকে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। 

আশা করছি, আগামীতে বিএনপির সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারবো।বিশিষ্ট সমাজ সেবক, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিএনপি নেতা মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোঃ মফিজুর  রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন ভাট, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি মোঃ সরাফত হোসেন,  বিএনপি নেতা আব্দুল মোমেন মিয়া, মোঃ লিয়াকত আলী, আলহাজ্ব মোঃ নূর মোহাম্মদ কমিশনার,  সরাফত হোসেন, জসিম উদ্দিন দেওয়ান, জহিরুল ইসলাম জহির, মোঃ সোহরাফ হোসেন, মোহাম্মদ আলী, কামাল হোসেন বুলু, কাজী দাউদ প্রমুখ। 

জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান কারীদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন- টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃওমর ফারুক, সহ সভাপতি কামাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি জানে আলম টিপু, সহ সভাপতি জুলহাস উদ্দিনসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy