প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম (ভিজিট : ৪৮৪)

X
লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেছেন, দেশের মানুষের জন্য খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে-বাংলাদেশের কোন পরিবারের সাথে তুলনা করা যায় না। যখনেই রাজনৈতিক সংকট দেখা দিয়েছে,তখনেই এই জিয়া পরিবার দেশর হাল ধরেছে এই জাতি কে আপনার রক্ষা করেছে মুক্তি করেছে। তাই ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এমপি হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য সভায় রোকন উদ্দিন বাবুল বলেন, আজকে যারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, একদিন তারা আমাদের পাখার নিচে আশ্রয় নিয়ে যারা রাজনীতি করেছিল, সে দলটি আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী। এখন তারা আমাদের বিরুদ্ধে গিয়ে বড় বড় কথা বলে বেড়াচ্ছে।’
তুষভান্ডার ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক, ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল, ফারহান উদ্দিন আহমেদ পাশা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।