আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী

2026-02-07T10:40:45+00:00
2026-02-07T10:40:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ৫৭)
X

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে  সহকারী উপজেলা  নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন-এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ও রিটার্নিং অফিসার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। 

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশবাসীকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের সবার পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ২২টি কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে যেকোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, আত্রাই সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেক,  ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান।

​সভাপতির সমাপনী বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ ও সচেতন হওয়া আবশ্যক। ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ-আইনি কাঠামো থেকে শুরু করে ব্যালট পেপার ব্যবস্থাপনা

এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সবকিছুই অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে। অর্পিত দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি কাম্য নয়। আমরা চাই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্যানেলভুক্ত সংশ্লিষ্ট সকল প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

ভোটগ্রহনকারী অন্যান্য সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গণের প্রশিক্ষণ কর্মশালা আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy