পাবনা-৪ আসনের আটঘরিয়ায় জমজমাট নির্বাচনী প্রচারণা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পাবনা-৪ (আাটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নির্বাচনে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। এখানে ধানের শীষ

2026-02-07T12:49:06+00:00
2026-02-07T12:49:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা-৪ আসনের আটঘরিয়ায় জমজমাট নির্বাচনী প্রচারণা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৬৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পাবনা-৪ (আাটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নির্বাচনে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। এখানে ধানের শীষ ও দাড়িপল্লার মধ্যে চরম প্রতিযোগিতার সম্ভাবনা থাকলেও বাধ সেজেছে বিএনপি'র বহিস্কৃত এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। এখন ত্রিমুখী লড়াই এর সম্ভাবনা বেশি।

এ আসনে গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পর মোট ৭ জন পার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় আছেন। তার আগে বিএনপির আরও এক প্রার্থী সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার মনোনয়ন দাখিল করলেও দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি তা প্রত্যাহার করে ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়েছেন। কিন্তু বিএনপির অপর একপ্রার্থী দলীয় প্রতীক ধানের শীষ না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে লড়ছেন। তিনি মনোনয়ন প্রত্যাহার না করায় পরে তাকে বহিস্কার করা হয়। বর্তমানে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আছেন বিএনপির ধানের শীষের প্রতীকে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, দাড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, মোটরসাইকেল প্রতীকের বিএনপি বহিষ্কৃত বিদ্রোহী সতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু, চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মাওলানা আনোয়ার হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাস্তে প্রতিকের সোহাগ হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাইফুল আলম মল্লিক এবং নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের শাহনাজ হক।

পাবনা-৪ আসনে ২ পৌরসভা ও ১২ ইউনিয়নে তৃতীয় লিঙ্গের ১২ জনসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬ হাজার ১৪ জন, তন্মধ্যে আটঘরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৭০৭ তন্মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ১৫১ ও মহিলা ভোটার ৭২ হাজার ৫৫৬, অপরদিকে ঈশ্বরদী উপজেলার মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ৩০৭ তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৯ হাজার ৪০৭ ও মহিলা ভোটার ১ লাখ ২৬ হাজার ৯০০।

উল্লেখ্য এই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ঈশ্বরদী উপজেলার বাসিন্দা, তবে আটঘরিয়াতে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ধানের শীষের প্রভাব বেশি। দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু না থাকলে বিএনপি দলের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা যতটা বেশি ছিল, জাকারিয়া পিন্টুর প্রতিদ্বন্দ্বিতার ফলে জামাতের প্রার্থীর ততটাই সুবিধাজনক অবস্থায় আছেন। অনেকের মন্তব্য, তালেব মন্ডল এর পথ প্রশস্ত করতেই জাকারিয়া পিন্টু নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

জানা গেছে, আটঘরিয়ায় মোট ভোট কেন্দ্র ৪৫টি বুথ সংখ্যা ২৬৬ টি আর ঈশ্বরদীতে মোট ভোট কেন্দ্র ৯৩ টি বুথ সংখ্যা ৭১১ টি। বিদ্রোহী প্রার্থী না থাকলে বিএনপি জামায়াতের মধ্যে দ্বিমুখি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বর্তমানে ত্রিমুখী লড়াই এর সম্ভাবনা বেশি। তবে হার-জিত যারই হোক স্বল্প ভোটের ব্যবধানে তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরুর পর এলাকার চায়ের দোকান,পাড়া মহল্লা, ওলিগলি, দোকানপাট, যানবাহন, অফিস পাড়া সর্বত্র এখন জমজমাট নির্বাচনী ও প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।

কাকতালীয়ভাবে গত ২৪ জানুয়ারি একই দিন বিকাল থেকে রাত পর্যন্ত বিএনপি, জামাত, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হলেও তা ছিল শান্তিপূর্ণ। এখন পর্যন্ত এই এলাকায় তেমন কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই।

এছাড়া প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত প্রতিদ্বন্দী প্রার্থীদের মাইকিং অবিরাম চলছে। সময় যতই ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয় নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেড়া বিশ্লেষণ।

এই এলাকায় ৭ প্রার্থীর মধ্যে ধানের শীষ, দাঁড়িপাল্লা, মোটরসাইকেল, হাত পাখা ও কাস্তের প্রচার জোরে-সোড়েই চলছে, তবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর দিকে জনগণের নজর বেশি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy